বিনা ঝামেলায় করলার জুস কিভাবে বানাবেন
করলার জুস বানানোর নিয়ম ও কিভাবে খাবেন ?
করলা হচ্ছে এক ধরনের সবজি । যা আমরাদের নিত্য প্রয়োজনীয় জীবনে প্রয়োজন । আমরা মাঝে মধ্যে করলা খেয়ে থাকি । এটি বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায় । এই সবজিটি প্রচুর পরিমাণে তেতো, যার কারণে অনেকেই খেতে চায় না ।
কিন্তু এর অনেক গুনাগুন রয়েছে । বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে খুবই
কার্যকরী একটি সবজি । অর্থাৎ এটি খেলে সুগার তাড়াতাড়ি কমে যাবে । করলার জুস
বানিয়েও খাওয়া যায় । তাই আজ আমরা করলার জুস বানানোর নিয়ম নিয়ে আলোচনা করব
।
পেজ সূচিপত্র ঃ করলার জুস বানানোর নিয়ম নিয়ে আজ আমরা আলোচনা করব
- করলা কেমন ?
- করলার প্রকারভেদ
- করলার গুনাগুণ
- জুস বানানোর নিয়ম
- জুস খাওয়ার নিয়ম
- করলার জুসের গুনাগুণ
- জুস কাদের জন্য ভালো
- জুস কখন খাওয়া ভালো
- করলার স্বাস্থ্য উপকারিতা
- জুস খাওয়ায় সতর্কতা
- শেষ কথা
করলা কেমন ?
করলা এক প্রকারের সবজি । যা আমাদের নিত্য প্রয়োজনীয় জীবনের মধ্যে একটি
প্রয়োজনীয় খাবার । যেটি আমরা প্রায় সময় খেয়ে থাকি । করলা
বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায় । করলা বেশিরভাগ ক্ষেত্রে আলু দিয়ে ভাজি
করে খাওয়া যায়, তরকারি রান্না করে খাওয়া যায়, মাছ দিয়ে রান্না করে খাওয়া
যায় । বিভিন্নভাবে করলা রান্না করে খাওয়া যায় ।
এই করলা প্রচুর পরিমাণে তেতো । সে কারণে অনেকেই করলা খেতে পছন্দ করেন না । তবে
করোলায় অনেক পুষ্টিগুণ রয়েছে । যেমন করোলার তরকারি খেলে আপনার শরীরের সুগার
লেভেল কমে যাবে, যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই জরুরী একটি বিষয় ।
এছাড়াও করলা খেলে শরীরের বিষ ব্যথা মরে । তাই এ সকল কারণে আপনি করলা খেতে
পারেন ।
করলার প্রকারভেদ
ভারতীয় করলাঃ পাতলা, সূক্ষ্ম প্রান্ত এবং খাজকাটা শিরা সহ । গারো সবুজ
এবং আপাত দৃষ্টিতে আরও বেশি তেতো । এটি ভারতীয় করলা তাই আমাদের
দেশে মাঝে মধ্যে পাওয়া যায় । তবে সব সময় পাওয়া যায় না ।
চাইনিজ করলাঃ লম্বা এবং চওড়া হালকা সবুজ খোসার নিচে মসৃণ ভারতীয় ঢাল থাকে
। ভারতীয় করলার মতো শক্তিশালী নয় । এই চাইনিজ করলা আমাদের দেশে
পাওয়া যায় না । এটি শুধুমাত্র তাদের দেশে পাওয়া যায় ।
সাদা করলাঃ এটি একটি বিরল ধরনের করলা যার খোসা সাদা, একটু কম তেতো এবং আরো কোমল
প্রকৃতির হয় । এই সাদা করোলা আমাদের দেশে পাওয়া যায় না ।
বুনো করলাঃ ছোট, অত্যন্ত তেতো এবং ভেষজ চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়
। এটি আমাদের দেশে তৈরি হয়ে থাকে । অর্থাৎ এই করলার চাষ আমাদের দেশে করা
যাই বা করা হয় । আর এটি হচ্ছে আমাদের দেশি করলা । এই করোলাটা আমরা খেয়ে
থাকি । অন্যান্য করলার তুলনায় এই করলা খেতে ভালো লাগে ।
করলার গুনাগুণ
করলা পুষ্টিগুণ সম্পন্ন একটি তেতো সবজি । এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ,
ভিটামিন বি, ভিটামিন সি, আয়রন, পটাশিয়াম ইত্যাদি রয়েছে । তাই বুঝতেই পারছেন,
করলাতে কি পরিমান পুষ্টিগুণ রয়েছে ।এছাড়াও করোলা খেলে হজম শক্তি বৃদ্ধি পায়,
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, ওজন নিয়ন্ত্রণে থাকে, ডায়াবেটিস
নিয়ন্ত্রণে থাকে ।
আরও পড়ুন ঃ তরকারিতে হলুদ বেশি হলে কি করবেন জেনে নিন ?
এছাড়াও করোলা খেলে লিভার এবং ত্বকের স্বাস্থ্য ভালো থাকে । তারপর করোলা খেলে
আপনার রক্ত পরিশোধিত হবে । তাই বুঝতেই পারছেন করলা খেলে আপনার শরীরের কতগুলো
রোগ বালাই থেকে মুক্তি পাবেন । তাই করলা খাওয়া প্রতিটি মানুষের জন্য অনেক ভালো
একটি সবজি । তাই এ সকল গুনাবলি পাওয়ার জন্য আপনার খাদ্য তালিকায় করলা রাখতে
পারেন ।
জুস বানানোর নিয়ম
করোলার জুস কিছু কিছু রোগের ক্ষেত্রে ওষুধের মত কাজ করে । তাই আপনার এ সকল
সমস্যার ক্ষেত্রে আপনি করলার জুস বানিয়ে খেতে পারেন । জুস বানানো খুবই সহজ
একটা পদ্ধতি । প্রথমে করলা ভালোভাবে ধুয়ে নিতে হবে, তারপর করলার বিচি গুলো
ফেলে দিতে হবে । তারপর করোলাকে ছোট ছোট করে কেটে নিতে হবে ।
তারপর করোলার ছোট ছোট টুকরা গুলোকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে, ছেঁকে গ্লাসে
ঢেলে নিতে হবে । তারপর করোলার তেতো কমানোর জন্য হালকা বিট লবণ বা লেবুর
রস মিশিয়ে দিতে পারেন । তারপর করলার জুস তৈরি হয়ে যাবে । এই জুস বেশি
পরিমাণে না খেয়ে অল্প অল্প করে খেয়ে দেখতে পারেন । প্রথমে অল্প করে
খাওয়াই ভালো ।
জুস খাওয়ার নিয়ম
করলা খুবই পুষ্টিগণ সম্পন্ন একটি তেতো সবজি । এটি সবাই পছন্দ করে না, তবে এর
পুষ্টিগুণের কারণে কিছু কিছু মানুষ করোলা খুব পছন্দ করে । যা আমাদের শরীরে
বিভিন্ন উপকারিতা প্রদান করে থাকে । করলা জুস করার সময় বিচিগুলো ফেলে
দিতে হয় এবং জুস বানানোর পর তাতে বিট লবণ বা লেবুর রস ব্যবহার করতে পারেন তেতো
কমানোর জন্য ।
তারপর আপনি সকালে খালি পেটে করলার জুস খেতে পারেন । এটি ডায়াবেটিস রোগীদের
জন্য খুবই ভালো একটি খাবার । যা ওষুধের মত কাজ করে । সকালে যেহেতু খালি পেটে
খাবেন, তাই অল্প পরিমানে খাওয়ার চেষ্টা করবেন । কারণ বেশি পরিমাণে খেলে পেটের
সমস্যা দেখা দিতে পারে । পাতলা পায়খানা জনিত সমস্যা দেখা দিতে পারে । তাই অল্প
পরিমানে খাওয়ায় ভালো ।
করলার জুসের গুনাগুন
করলার জুস খুবই পুষ্টিকর এবং উপকারী পানীয় । এটি খেলে আপনার শরীরের ওজন
নিয়ন্ত্রণে থাকবে । এটি রক্তে থাকা শর্করার মাত্রা এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে
সহায়তা করে থাকে । এছাড়াও এটি শরীরের চর্বি কমিয়ে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে
থাকে ।এছাড়াও নিয়মিত করলার জুস খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ।
আরও পড়ুন ঃ কমলা খেলে কি গ্যাস হয় জেনে নিন ?
তাছাড়া করলা খেলে হজম শক্তি বৃদ্ধি পাবে, শরীরের বিষ ব্যথা কমে যাবে । এছাড়াও
আপনার ত্বক এবং চুল সুন্দর হবে । আপনার ত্বকের বলিরেখা কমিয়ে, ত্বক টানটান হবে ।
এছাড়া করোলা খেলে আপনার লিভার ভালো এবং সুস্থ থাকে । তাই করলার জুস খেলে আপনি
এতগুলো উপকারিতা পেয়ে যাবেন । যার ফলে আপনার শরীর সুস্থ এবং সতেজ থাকবে
।
জুস কাদের জন্য ভালো
প্রতিটি মানুষের জন্যই করলার জুস ভালো । কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডায়াবেটিস
রোগীদের জন্য এই করলার জুস খুবই উপযোগী । কারণ ডায়াবেটিস রোগীদের সুগার লেভেল
বেড়ে যায় । আর এই করলার জুস সুগার লেভেল কমিয়ে দেয় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে
থাকে । এছাড়া যাদের ওজন বেড়ে যাচ্ছে, ওজন কমাতে চাচ্ছেন তারা খেতে
পারেন ।
এছাড়াও যাদের ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে, তারা ত্বক সুস্থ এবং
সুন্দর টানটান করার জন্য করলার জুস খেতে পারেন । এছাড়াও করলার জুস খেলে ত্বকের
সঙ্গে আপনার চুলও ভালো থাকে । তাই এ সকল সমস্যায় যারা ভুগছেন, তারা এই সকল
সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য নিয়মিত করলার জুস খেতে পারেন ।
জুস কখন খাওয়া ভালো
প্রতিটি খাবারেরই খাওয়ার নিয়ম কানুন রয়েছে, ঠিক তেমনি ভাবে করলার জুস খাওয়ারও
একটি নিয়ম রয়েছে । তবে এ করলা জুস যে কোন সময় চাইলে আপনি খেতে পারেন, কোন
সমস্যা নেই । তবে সকাল বেলায় খালি পেটে আপনি যদি করলার জুস খান, তাহলে অনেক
উপকারিতা পাবেন । করলার জুস খেলে আপনার পেট পরিষ্কার থাকে ।
তাই সকালে খালি পেটে করলার জুস খেলে আপনার পেট পরিষ্কার, সাথে সাথে আপনার অন্ত্র
সচল থাকবে । তাই বুঝতেই পারছেন সকালে খালি পেটে খাওয়াটাই সবথেকে উত্তম । তাই
আপনি করলা জুস খেলে সকালে খালি পেটে খাওয়ার চেষ্টা করবেন । এতে ভাল ফলাফল পাবেন
।
করলার স্বাস্থ্য উপকারিতা
করলার মধ্যে থাকা এক বিশেষ উপাদান প্রাকৃতিক ভাবে ইন্সুলিনের কাজ করে এবং রক্তে
শর্করার মাত্রা ঠিক রাখে । ফলে ডায়াবেটিস রোগীদের জন্য করোলা বা করার জুস খুবই
উপকারী । এছাড়া এটি রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি করতে সহায়তা করে থাকে । এটি
শরীর থেকে ক্ষতিকর টক্সিন বা বিষাক্ত উপাদান বের করে দেয়, যা আপনার রক্তকে
পরিষ্কার করতে সহায়তা করবে ।
আরও পড়ুন ঃ গাজরের গুনাগুন বা উপকারিতা সম্পর্কে জানুন ?
এছাড়াও করলার জুসে কম ক্যালরি ও কম ফাইবার থাকার কারণে, আপনার ওজন নিয়ন্ত্রণে
সহযোগিতা করে থাকে । এছাড়া করলার জুস আপনার লিভার কে ভালো রাখতে বা সুস্থ রাখতে
সাহায্য করে । তাছাড়াও করোলা জুস আপনারা হজম শক্তি বৃদ্ধি করতে সহায়তা
করে । তারপর করলার জুস আপনার ত্বক এবং চুলের যত্নে সহায়তা করে থাকে ।
জুস খাওয়ায় সতর্কতা
প্রতিটা জিনিসই খাওয়ার ভালো দিক এবং খারাপ দিক রয়েছে । করলার জুস খাওয়ারও ভালো
দিক এবং সামান্য পরিমাণে খারাপ দিক রয়েছে । এটি সুগার লেভেল খুব তাড়াতাড়ি
কমিয়ে দেয় । তাই যাদের লো পেসার তারা করলার জুস খাওয়া থেকে দূরে থাকাই ভালো ।
এছাড়াও যারা ডায়াবেটিসের রোগী তাদের জন্য করলার জুস ভালো, কিন্তু
তারা যদি নিয়মিত ডায়াবেটিসের ওষুধ খান তাহলে তাদের করলার জুস খাওয়া যাবে না ।
কারণ করলার জুস এবং ওষুধ একসঙ্গে খেলে সমস্যা দেখা দিতে পারে । অর্থাৎ সুগার
লেভেল একেবারে কমে যেতে পারে । সুগার লেভেল একেবারে কমে যাওয়াও খারাপ । তাই
তাদের না খাওয়াই ভালো । এছাড়াও আপনি যদি অতিরিক্ত করলার জুস খান, তাহলে
পেট খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে । তাই খেলে আপনাকে অল্প পরিমাণে খেতে হবে
।
শেষ কথা
করলা এবং করোলার জুস খুবই পুষ্টিগুনে ভরা খাবার । কিন্তু করলা তেতো হওয়ার কারণে
অনেকেই খেতে পছন্দ করে না । তবে করলা আপনি এমনি রান্না করেও খেতে পারেন । আবার
জুস বানিয়েও খেতে পারেন । করলার জুস অনেক ক্ষেত্রে ওষুধের মত কাজ করে । তাই আপনি
উপরোক্ত সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য নিয়মিত করলার জুস খেতে পারেন
।
আপনার যদি অল্প পরিমাণে সমস্যা থাকে, তাহলে আপনি মাঝে মধ্যে জুস খেতে পারেন ।
প্রথমে যখন খাওয়া শুরু করবেন তখন অল্প পরিমানে খাওয়ার চেষ্টা করবেন । কারণ বেশি
পরিমাণে খেলে সমস্যা দেখা দিতে পারে । আর্টিকেলটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ।
ভুল ত্রুটি হলে মাফ করবেন । সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন । সবাইকে অনেক
ধন্যবাদ ।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url